রোজ সকালে আমার মেহগণি বাগানে উড়ি-উড়ি করে। চমৎকার করে ডাকে। জট ডুমুর গিলে খায়। দুষ্টু কাল কাক তাড়িয়ে বেড়ায়। কাল ফিংগে এগাছ-ওগাছ ক'রে ঘোরে। এত দুষ্টু এই কাল কাক, মাঝে-মাঝে গাছে বসে চমৎকার করে বীণার সুরে ডাকে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কান পেতে শুনি, দেখি। বসন্ত বাহার পাখী লম্বু গাছের ডালে পাতার আব্ডালে বসে,হামান দিস্তির পান বাটার সেই ঠক্-ঠক্ শব্দে ডাকে। আর ও আসে বিশ্বকবি রবিবাবুর বিশ্বনন্দিত হল্দি আর সাদা রং বউ কথা কও পাখী। আমাকে মিষ্টি সুরে, দুষ্টুমী করে, ডেকে বলে যায়, "বউ কথা কও।" মনে পড়ে যায়, প্রয়াত বিখ্যাত প্রিয় পল্লী শিল্পী, আব্বাস উদ্দীনের বিখ্যাত সেই গান, "হলুদিয়া পাখী সোনারই বরণ... পাখীটি....ছাড়িল কে...."
Comments
Post a Comment